বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:০৯ পিএম
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পত্নীতলা উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সাংবাদিক মাহমুদুন্নবী, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, আলমগীর হোসেন, কাওসার হোসেন, আব্দুল্লাহেল কাফি, নওগাঁর সাংবাদিক আলমগীর হোসেন, ওমর ফারুক, মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান। 

তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা, মামলা ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।”

স্বদেশ প্রতিদিন/এমএএম
 


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close