বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘বটবাহিনী ও বেহেস্তের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:৪৪ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৭:২৫ PM

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমরা লক্ষ্য করেছি যখন বিএনপি নির্বাচনের কথা বলে তখন একটি মাফিয়া চক্র যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করে থাকেন তারা মব তৈরি করেন। তাদেরকে বাংলাদেশের মানুষ ইতিমধ্য পটবাহিনী হিসাবে চিন্তিত করেছেন। এই বটবাহিনী এবং বেহেস্তের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন।”
 
রোববার (১০ আগস্ট) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্য নির্বাচনের ট্রাকে  উঠে গেছে। আমরা আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম বার্তা।
 
বিএনপির অবস্থান তুলে ধরে এস এম জিলানী বলেন, আর নির্বাচনের মুখোমুখি হতে হলে আপনারা সবাই জানেন বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। বিএনপি একটি নির্বাচনীমুখি রাজনৈতিক দল। বিএনপির সব সময় নির্বাচনকে সম্মান করে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকারকে ক্ষমতায় বসাতে চায়।
  
সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভূট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছারউদ্দিন শফি ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন।

আরও সংবাদ   বিষয়:  পটবাহিনী   বেহেস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close