বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:২১ পিএম

"আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ"—এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লীতে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকালেই অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

আদিবাসী নেতা অশোক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সঠিকভাবে ব্যবহার করা গেলে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে।

সভায় অশোক কুমার রায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সম্প্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে আমরা মূলধারার জীবনে মিশে গেছি। কিন্তু এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। সম্প্রতি আমাদের এক সম্প্রদায়ের সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্টার তার জমির রেজিস্ট্রি করেননি। কেন রেজিস্ট্রি হয়নি, তার সঠিক কারণও জানানো হয়নি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত করলেই তাদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি মর্যাদাপূর্ণ জীবন পাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   আন্তর্জাতিক আদিবাসী দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close