বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
জুলাই শহীদদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে কেউ তা মুছে ফেলতে পারবে না বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদি হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”

তিনি আরো বলেন, “আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীররা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।”

উল্লেখ্য, ‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনও’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  অ্যাটর্নি জেনারেল   জুলাই শহীদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close