বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক বছরে ৫ হাজার একর বনভূমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত এক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ হাজার ৯৩ একর বনভূমি উদ্ধার করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সময়ে বিলুপ্তপ্রায় প্রাণি সংরক্ষণে পরিচালিত ২৯৩টি বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৫ হাজার ৬৮৪টি বন্যপ্রাণী।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত এক বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ, বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একাধিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে দেশের শপিংমলগুলোতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। উৎপাদন কারখানা, কাঁচাবাজারসহ অন্যান্য স্থানে পলিথিন দমন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। বিকল্প হিসেবে সুলভে পাটের ব্যাগ সরবরাহে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে যৌথ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান’ প্রণয়ন, ৮৩০টি অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে। ঢাকার সাভার-আশুলিয়াকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ সীসা কারখানা বন্ধ এবং শব্দদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে তরুণদের সম্পৃক্ত করা হয়েছে।

একই সাথে গাজীপুরে গাছা খাল দূষণ ও পলিথিন উৎপাদনকারী ৯টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের জন্য নতুন কর্মসূচি অনুমোদনসহ ৩৭টি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাহাড় সংরক্ষণে দেশের ১৬ জেলার দাগ খতিয়ানভুক্ত পাহাড়ের তালিকা অনলাইনে এন্ট্রি ও মনিটরিং শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ চূড়ান্ত করা হয়েছে। দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে সফল উদ্যোগের ফলে দ্বীপের প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে। দ্বীপের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও বিকল্প কর্মসংস্থানে কার্যক্রম চলছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কক্সবাজার, সোনাদিয়া ও জাফর আলম ক্যাডেট কলেজের জন্য বরাদ্দকৃত ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পূর্বাচলের ১৪৪ একরকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে। গত এক বছরে ৫০৯৩ একর দখলকৃত বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়েছে। বহুল প্রত্যাশিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে এবং মধুপুর শালবন পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চুনতি বন ও শেরপুরের বনভূমি পুনরুদ্ধারের মাধ্যমে হাতির করিডোর তৈরি ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

পাশাপাশি, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ১৫৯টি ইআরটি টিম গঠন, বিলুপ্ত দেশি ময়ূর ফিরিয়ে আনা, বিপন্ন প্রজাতি সংরক্ষণ, জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনে ২৯৩টি অভিযান পরিচালনা করে ৫,৬৮৪টি প্রাণি উদ্ধার- সবই গত এক বছরের উল্লেখযোগ্য অর্জন। এছাড়া জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক ও বনভোজন নিষিদ্ধ, বন্যপ্রাণী আইন যুগোপযোগী করা এবং নতুন আইন-বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

ভবিষ্যতেও দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এসব কার্যক্রম চলমান থাকবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বনভূমি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close