
ভোলায় স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ।
দুপুরে ভোলার জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেন, গাজীপুরে সাংবাদিক হত্যার বিষয়ে ফেসবুকে তারা অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, কিশোর গ্যাংদের ছিনতাইয়ের ঘটনার ভিভিও করায় স্থানীয় এক সাংবাদিক ঘটনার ভিভিও করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যার সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। কিন্তু বট বাহিনী যারা বেহেস্থের টিকেট বিক্রী করে থাকে তারা ফেইক আইডির মধ্যদিয়ে প্রচারণা চালিয়ে যে, বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে সাংবাদিক হত্যা করেছে।
তিনি আরে বলেন, বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের ম্যানডেট নিয়েই ক্ষমতায় যেতে চায়। কোনো ষড়যন্ত্র বা জবর দখল করে ক্ষমতায় যেতে চায় না। জনগণ যদি তার ম্যানডেট বিএনপির পক্ষে দেয় বিএনপি ক্ষমতায় যাবে, এটাইতো আমাদের সংবিধান।
তাছাড়া তিনি আরো বলেন, একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও টালবাহানা করছে এবং নানা ধরনের কথাবার্তা বলছে। তিনি আরো বলেন আমরা ভোগের নয় ত্যাগের রাজনীতি করব।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি রফিকুল ইসলাম, নেছার হোসেন শফি, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল, অর্থ সম্পাদক কামরুজ্জামান হিরা, সহ-দপ্তর সম্পাদক ওসমান গণিসহ আরও অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, মীর রনি, ফিরোজ, বাপ্পি, হারুন অর রশিদ সুমন, কামাল পাশা, কামাল মেম্বার, কামাল মোল্লা,এমদাদ হোসেনসহ দলের অনেক নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম