বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে ২৭ রাউন্ড গুলিবর্ষণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কমেডিয়ান তারকা কপিল শর্মার ওপর কানাডার ক্যাফেতে গুলির ঘটনা ঘটেছে, এক মাসে দ্বিতীয়বারের মতো। দুটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এর আগে, গত ১০ জুলাই রাত ১টায় ব্যাপক গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। প্রথমবার ঘটনার দায়ও স্বীকার করেছে খালিস্তান বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি।

এ ঘটনার পরই কপিল শর্মার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে মুম্বাই পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নেই তার। রেস্টুরেন্ট খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি।  

প্রতিবেদনে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গুরপিত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই নামে দুটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। ওই ক্যাফেতে তারা প্রায় ২৫ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার কোনো সাড়া মেলেনি। আবারও হামলা চালানো হবে। যদি আমাদের এ বার্তা সে বুঝতে না পারে। তাহলে পরবর্তী হামালাটা মুম্বাইয়ে হবে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  কমেডিয়ান   কপিল   শর্মা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close