বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিএসইর বাজার মূলধনে যোগ হলো আরও ২৮৫৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সূচকের পতনের পরও সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৫৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.০৬ শতাংশ ও ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫১৯৩.০২ পয়েন্টে ও ৯৩১৭.০৫ পয়েন্টে।
 
এছাড়া সিএসই-৫০ সূচক ০.৫৯ শতাংশ ও সিএসই-৩০ সূচক ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৯.০৭ পয়েন্টে ও ১৩৪৩৭.৮৪ পয়েন্টে। তবে সিএসআই সূচক বেড়েছে ০.৮৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৫৬.২৮ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১১১ কোটি ৬৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮১ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৮২ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৪০ শতাংশ বা ২ হাজার ৮৫৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা।
 
এদিকে, চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৫.৩৫ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১৬.৬৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০.১৮ পয়েন্ট বা ০.০২ শতাংশ।
 
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৪৫ কোটি ৫০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৪৮ কোটি ৮১ লাখ টাকা।
 
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৫১ লাখ টাকা বা ৮.৬৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডিএসইর   বাজার   মূলধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close