বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাইলস্টোন ট্রাজেডি
নিহত মাসুমার ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:৪৪ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৬:০৯ PM
নিহত মাসুমা বেগমের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

নিহত মাসুমা বেগমের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উত্তরার দিয়াবাড়িতে শুক্রভাঙ্গা এলাকায় নিহত মাসুমা বেগমের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন- এই বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে।

‘আমরা বিএনপি পরিবারে’র মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ



আরও সংবাদ   বিষয়:  নিহত   পড়ালেখার   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close