
সংগৃহীত ছবি
মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের অসামান্য সাফল্য সকলের নজর কেড়েছে। উসুলুদ্দিন বিভাগে শীর্ষ ১১ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মেধাতালিকায় দেখা যায়, আরবি সাহিত্য (আদাবি) শাখার সেরা দশের মধ্যে ছয়টি স্থানই দখল করেছেন বাংলাদেশিরা।
গত ২৬ জুলাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক অভিনন্দন জানায়।
উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) সেরা দশে স্থান পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন, ৩য় স্থান: মোহাম্মদ আকরাম হোসাইন (নাটোর) ৯৪.৬৩%, ৪র্থ স্থান: সাদিকুর রহমান সাফওয়ান (সিলেট) ৯৪.৪৮%, ৫ম স্থান: আশরাফুল ইসলাম ৯২.৯৯%, ৬ষ্ঠ স্থান: মুহিউদ্দীন আব্দুল কাদের (রাজশাহী) ৯২.৩৯%, ৭ম স্থান: আতহার আলী (চাঁদপুর) ৯২.৩৯%, ৯ম স্থান: মোহাম্মদ ইমরান আহমদ ফিরদাউস (সিলেট) ৯১.৯৪%।
ধর্মতত্ত্ব বিভাগে শীর্ষ স্থান অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন, তৃতীয় স্থান অর্জন করেছেন, উম দি রকিব, চতুর্থ স্থান অর্জন করেছেন, মুহাম্মদ শরিফ আহমদ, সপ্তম হয়েছেন, মুহাম্মদ আমিনুল ইসলাম, অষ্টম স্থান অর্জন করেছেন, মুহাম্মদ আইয়ুব আলী, নবম মুহাম্মদ হাফিজুল হক, দশম, মুহাম্মদ নোমান আহমদ, এগারো তম মুহাম্মদ সাঈদুল গফফার।
তাফসির বিভাগের চতুর্থ বর্ষে তৃতীয় স্থান অর্জন করেছেন, মুহাম্মদ ওয়ালি উল্লাহ, ষষ্ঠ স্থান অর্জন করেন, হাবিবুল হাসান নাবিল।
উসুলুদদীন আকিদা বিভাগে চতুর্থ বর্ষে চতুর্থ স্থান অর্জন করেছেন, গোলাম রাব্বানী চৌধুরী, ষষ্ঠ স্থান অর্জন করেছেন, মুহাম্মদ জুনায়েদ বিন সাঈয়েদ মুহাম্মদ রফিকুল ইসলাম। নবম স্থান অর্জন করেছেন, সাজ্জাদ হোসাইন।
উসুলুদদীন হাদিস বিভাগের চতুর্থ বর্ষে প্রথম স্থান অর্জন করেন, বশিরুদ্দিন শাহ, চতুর্থ স্থান অর্জন করেন মুহাম্মদ মাহফুজ আলী।
উসুলুদদীন আকিদা বিভাগের তৃতীয় বর্ষে পঞ্চম স্থান অর্জন করেন জুবায়ের আহমদ।
উসুলুদদীন হাদিস বিভাগের তৃতীয় বর্ষে প্রথম স্থান অর্জন করেন, মাহবুব আলম, ষষ্ঠ স্থান অর্জন করেন, রেদওয়ান হাসান রাকিন, সপ্তম স্থান অর্জন করেন, মুহাম্মদ মাহফুজুর রহমান।
তাফসির বিভাগের তৃতীয় বর্ষে চতুর্থ স্থান অর্জন করেন, মাসুম বিল্লাহ গোলজার, নবম স্থান অর্জন করেন, ইয়াকুব বিন ইসহাক।
উসুলুদদীনের দ্বিতীয় বর্ষে প্রথম স্থান অর্জন করেন যৌথভাবে, মুহাম্মদ ইয়াসিন আরাফাত রাফে মুহাম্মদ, মুহাম্মদ শাকিল ইজতেহাদ সিফাত, দ্বিতীয় স্থান অর্জন করেন, নাজমুল ইসলাম মুহাম্মদ, সপ্তম স্থান অর্জন করেন, মুহাম্মদ নাঈমুর রহমান বিন মুহাম্মদ, অষ্টম স্থান অর্জন করেন আহমদ বিন মুহাম্মদ উসমান।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে দেখা যায়, শীর্ষ তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ইরাকের শিক্ষার্থীরাও, তবে বাংলাদেশিদের আধিক্য ও উচ্চতর ফলাফল বিশেষভাবে সকলের নজর কাড়ে।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’ এর সাধারণ সম্পাদক এস.এম. ফকরুল ইসলাম বলেন, আল-আজহারের মতো একটি ঐতিহাসিক মঞ্চে আমাদের শিক্ষার্থীরা যেভাবে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছে, তা সত্যিই গর্বের। এই সাফল্য আমাদের চোখে জল এনে দেয়, আনন্দের জল, স্বপ্ন পূরণের জল।
তিনি আরও বলেন, তারা আজ শুধু নিজেদের নামই নয়, বাংলাদেশের পতাকাকেও সম্মানের আসনে বসিয়েছে। বিশ্বমঞ্চে ইসলামি শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা যে জায়গায় পৌঁছাতে পারে, আজকের এই ফলাফল তার জীবন্ত প্রমাণ। আমি তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। তাদের এ সাফল্য যেন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকে। ইত্তিহাদের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।
স্বদেশ প্রতিদিন/ এমএএম