বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যু কোরিয়ান অভিনেতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৫৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার রুপালি পর্দার এক উজ্জ্বল তারকা, সং ইয়ং-কিউ। অভিনয়ের মঞ্চে যিনি ছিলেন অনন্য, যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন আবেগ, যিনি ছিলেন শিল্পের এক জীবন্ত প্রতীক। শেষমেশ সেই শিল্পীকে খুঁজে পাওয়া গেল নিথর, একাকী, নিঃসঙ্গ এক গাড়ির ভেতর।

সোমবার (৪ আগস্ট) সিউলের দক্ষিণের ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় উদ্ধার করা হয় সং ইয়ং-কিউয়ের মরদেহ। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

জীবনের এই করুণ ইতি টেনে গেলেন এমন এক সময়, যখন তিনি সৃজনশীলতার নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। যদিও সেই সময় তাকে সরাসরি আটক করা না হলেও প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন সং ইয়ং-কিউ। বাতিল করেন একাধিক নাটক ও সিনেমার প্রজেক্ট, যার মধ্যে ছিল শেকসপিয়ারের কালজয়ী নাটকের কোরিয়ান রূপান্তর ‘শেকসপিয়ার ইন লাভ’।

ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান তাকে এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সং ইয়ং-কিউকে মৃত ঘোষণা করে।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার চিরকুট কিংবা হত্যার আলামত পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষের মুখে পড়ে মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই গুণী অভিনেতা।

স্বদেশ প্রতিদিন/এমএএম 


আরও সংবাদ   বিষয়:  সং ইয়ং-কিউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close