বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ আগস্ট হাসিনার সঙ্গে ভারতেরও করুণ পরাজয় হয়েছে : রাশেদ প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:০৬ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৩:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পাশাপাশি ভারতেরও রাজনৈতিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

আজ বুধবার (০৬ আগস্ট) ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং হাসিনাকে ফেরতের দাবিতে জাগপা আয়োজিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পরে। এরপর তাৎক্ষণিক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে। হিন্দুস্থান রাষ্ট্রীয় মর্যাদায় শেখ হাসিনাকে ১ বছর ধরে আশ্রয় প্রদান করেছে। কথাবার্তা পরিষ্কার- খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পুশ-ইন বন্ধ করতে হবে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে। ভূমি দখল বন্ধ করতে হবে, দখলকৃত জমি ফেরত দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে।”

তিনি আরো বলেন, “দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা হিন্দুস্থানকে আর ছিনিমিনি খেলতে দেবো না। ভুলে গেলে চলবে না, ৫ আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয়নি। একই সাথে হিন্দুস্থানেরও করুণ পরাজয় হয়েছে। ”

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো. নিজামদ্দিন অমিত, ভিপি মু. মুজিবুর রহমান, মো. শামীম আক্তার পাইলট, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম ও জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাসিনা   ভারত   রাশেদ প্রধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close