বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
জুলাইয়ে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতির দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৬ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:১৯ PM

জুলাই স্মরণে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সামাজিক ও যুব সংগঠন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (SSD)। ঢাকার খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজনে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও সম্প্রীতির চিত্র।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরার জেফ স্টেডিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের ৮টি টিম অংশগ্রহণ করে।

আইআইএসসি স্কুলের এফসি ফোর্সটাইন টিম চ্যাম্পিয়ন হয় এবং ডিস্কোন টিম রানারআপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।

টুর্নামেন্ট কনভেনার ওয়াদিয়েল রহমান বলেন, “ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেড়ে ওঠে। তাই ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা তৈরিতে জুলাইকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। এছাড়াও খেলাধুলা আদর্শ জাতি গঠনে অপরিসীম ভূমিকা রাখে”

এসএসডির সভাপতি নেয়ামাতুল্লাহ বলেন, “২৪ এর জুলাই বিপ্লবে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের সক্রিয় ও সাহসী উপস্থিতি ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের অবদান উপেক্ষিত হয়েছে। ফলে ইতিহাস অসম্পূর্ণ থেকে গেছে। আমরা এসএসডির পক্ষ থেকে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদানের দাবি জানাচ্ছি।”

উক্ত টুর্নামেন্টে এসএসডি পরিবারের সদস্য বৃন্দ, শিক্ষার্থী ও ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (SSD) ২০১৮ সাল থেকে ইংলিশ মিডিয়াম ভার্সনের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করে দক্ষ নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে/ইমরান

আরও সংবাদ   বিষয়:  জুলাই   ইংলিশ   মিডিয়াম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close