শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মদপান করলে কি ৪০ দিন শরীর নাপাক থাকে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের জন্য ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং একটি পরিপূর্ণ জীবনবিধান। এই জীবনব্যবস্থায় আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা যে কাজগুলোকে হারাম ঘোষণা করেছেন, তার অন্যতম হলো মদপান। 

এছাড়াও, সমাজের অবক্ষয়, পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত ধ্বংসের মূলে অনেক সময় এই মদই প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস সাক্ষ্য দেয়, মদ এবং নেশাজাতীয় দ্রব্যের কারণে বহু জাতি ধ্বংস হয়েছে, সভ্যতা ভেঙে পড়েছে।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও। শয়তান মদ-জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়। আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব, তোমরা কি বিরত হবে না?’ (সুরা মায়েদা : ৯০-৯১)

ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, “আল্লাহর লানত মদের ওপর, মদ পানকারীর ওপর, যে পান করায় তার ওপর, যে বিক্রি করে তার ওপর, যে ক্রয় করে তার ওপর, যে মদ তৈরি করে, যার নির্দেশে তৈরি করে, যে ব্যক্তি বহন করে এবং যার জন্য বহন করে তাদের সবার ওপর।’’(সুনানে আবু দাউদ)

আখেরাতে মদ্যপায়ীর শাস্তি

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি ইয়ামেন থেকে আগমণ করে আল্লাহর রাসুলকে (সা.) তাদের ভূমিতে উৎপন্ন জুরাহ (ভুট্টা) থেকে প্রস্তুতকৃত শরাব সম্পর্কে জিজ্ঞেস করল। রাসুল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তা কি নেশা সৃষ্টি করে? সে বলল, হ্যাঁ। তখন রাসুল (সা.) বললেন, সকল প্রকার নেশাবস্তু হারাম। 

আল্লাহ এ অঙ্গীকার করেছেন, যে ব্যক্তি নেশা গ্রহণ করবে তিনি তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তারা বলল, হে আল্লাহর রাসুল! তীনাতুল খাবাল কী? তিনি বললেন, জাহান্নামিদের ঘাম অথবা জাহান্নামিদের থেকে নির্গত দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রস। (সহীহ মুসলিম : ২০০২) 

মদপান করলে কি ৪০ দিন শরীর নাপাক থাকে?

মদপান করলে ৪০ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে, এমন কথা কোথাও নেই। হাঁ, মদ পান করলে ‘চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না’ এমন হাদিস আছে। তবে এ জন্য নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করে নিয়মিত নামাজ আদায় করে যেতে হবে।

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, নবীজি (সা.) জানিয়েছেন, যে ব্যক্তি শরাব (মদ) পান করে, মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে তওবা করে, তবে আল্লাহ তায়ালা তার তওবা কবুল করবেন।’ (ইবনে মাজাহ)

উলামায়ে কেরাম বলছেন, উল্লিখিত হাদিসে ‘নামাজ কবুল হয় না’- এর উদ্দেশ্য হলো, সে সওয়াব থেকে সম্পূর্ণ বঞ্চিতই থাকবে। তবে নামাজ পড়লে নামাজের সিহহাত আদায় হয়ে যাবে, অর্থাৎ নামাজগুলো পুনরায় পড়তে হবে না।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মদপান   শরীর   নাপাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close