বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      
কুড়িগ্রামে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে উলিপুর উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের তেলের পাম্প এলাকা থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পথ সভার আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর সোহেল রানা,সাবেক ছাত্র নেতা মোঃ ফিরোজ কবির কাজল,সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদি আত্মার মাগফেরাত কামনা করে জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর সোহেল রানা বলেন, 'জুলাই আন্দোলনে বিএনপির প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মী গুম খুন হয়েছে, ২৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ফ্যাসিস্টদের বিতাড়িত করতে রাজ পথে থেকেছি,ছাত্র জনতা নিয়ে আন্দোলন করেছি।অথচ এখনও উলিপুরে ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। অনতিলম্বে তাদের দ্রুত গ্রেফতার চাই।'

তিনি আরো বলেন, 'জুলাই আন্দোলন সকল পেশা শ্রেনির মানুষের আন্দোলনের ফসল। দেশে আর কোন অপশক্তি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহব্বান জানান বক্তারা।' 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   গণ-অভ্যুত্থান   কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close