শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সময় দিল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:৪৩ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:১৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ভোটারদের জন্য ১১ দিনের সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশোধন আবেদন গ্রহণ করবে সংস্থাটি। 

গতকাল সোমবার (০৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

এর আগে গত ২৯ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেছিলেন, আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকা আমরা প্রকাশ করব। ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করব। কারণ কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র : বাসস

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভোটার   ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close