সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পাইকগাছায় কপোতাক্ষ নদে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের মৃত ফজর গাজীর ছেলে মোজাম গাজী (৭২)। বিষয়টি পাইকগাছা নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ আব্দুস সবুর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ রবিবার (০৩ আগস্ট) মোজাম গাজী সকাল ৮টার দিকে পাইকগাছা বাজারের ফল ব্যবসায়ী ভাইপো মফিজুলের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তিনি খেয়া নৌকায় না উঠে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোতের টানে ভেসে যান।

পরে খেয়াঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও নৌ পুলিশ লাশ উদ্ধার করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close