শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে গভীর রাতে আটটি দোকানে চুরি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ২:৫৮ PM

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা উড়হির হাট বাজারে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, শনিবার ওই বাজারের ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যাওয়ার পর একদল দুর্বৃত্ত একে একে আলাউদ্দিন মোল্লার মুদি, ফোরকান তালুকদারের বিকাশ, জাকির হোসেনের ঔষধ, আসাদুল তালুকদারের কীটনাশক, গণেশ দাসের মুদি, রহিম গাজীর সিমেন্ট, মালেক মৃধার মুদি ও রহমান গাজীর হার্ডওয়্যারের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যায়। 

রোববার (৩ আগস্ট) ভোরে বাড়ি থেকে বাজারে এসে দোকান খুলতে গিয়ে সবাই তালা ভাঙা দেখে হতবাক হয়ে যায়। 

একাধিক ব্যবসায়ী বলেন, মাদকাসক্ত দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করতে পারে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বাউফল   গভীর   রাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close