বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শারীরিক সক্ষমতার পরীক্ষা নিচ্ছেন খুশি কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজের ফিটনেস জার্নিতে ছক ভাঙা এক দৃষ্টান্ত স্থাপন করলেন খুশি কাপুর। বলিউডের উঠতি এই তারকা এবার রূপালি পর্দার আড়ালে এই নায়িকা যখন নিজের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, তখন চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও। 

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি- তা-ও আবার দুবার! প্রশিক্ষকের নজরদারিতে সম্পন্ন হওয়া এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমিই খুশি’।


অভিনয়ে খুশির যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে তিনি জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপার চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন।

২০২৫ সালে জু্নায়েদ খানের বিপরীতে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভেয়াপা’ আসে, যেটি তামিল হিট ‘লাভ টুডে’র হিন্দি রিমেক। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি, যেখানে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

অন্যদিকে, খুশির বোন জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৯ আগস্ট। এর আগে সিনেমাটি ২৫ জুলাই মুক্তির কথা ছিল। কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার পটভূমিকে কেন্দ্র করে তৈরি এই ছবি হবে ভালোবাসা, মজার এবং চমকের এক দুর্দান্ত যাত্রা।

এদিকে, খুশির বাবা বনি কাপুরও এখন আলোচনায় তার ওজন কমানো নিয়ে। তিনি ২৬ কেজি ওজন কমিয়ে চমক সৃষ্টি করেছেন। এ বিষয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে বনি লেখেন, “পুরনো কিছু পোশাকে নিজেকে মানিয়ে নিতে পেরে দারুণ লাগছে। ২৬ কেজি কমিয়েছি, আর কিছু বাকি। যারা আমার খোঁজ করছেন, তাদের জন্যই এটা শেয়ার করছি। দেখে শিখে ফেলুন। এটা সত্যিই মূল্যবান! আমি যদি পারি, যে কেউ এটা পারবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঘাম   খুশি কাপুর   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close