প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় ডিসি শরীফা হক বলেন, ‘জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ; যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন।’
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তারসহ জুলাই গণঅভ্যুত্থানে জেলার নিহত ও আহত পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আন্দোলনে শহীদের পক্ষ থেকে শহীদ মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তার প্রমুখ ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম