শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ১৮১ জনের বিরুদ্ধে মামলা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম

দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ১০১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সগির হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে বরগুনা জেলা গোয়ান্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, ওই মামলায় বিএনপি, যুবদল ও কিছু নিরিহ মানুষকে আসামি করা হয়েছে।  এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিকালে উপজেলা শহরের মালিপাড়া আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার পার্টি চলাকালে সকল আসামিরা ককটেল, ধারালো রামদা, ছেনা, লোহার রড, চাইনিজ কুড়াল, লাঠিসোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অনুষ্ঠানে থাকা চেয়ার, টেবিল, প্যান্ডেল পুড়ে ফেলে। পরে মাঠের পাশে অবস্থিত বিএনপির অফিসে ঢুকে চেয়ার, টেবিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভেঙ্গে ফেলে একপর্যায়ে বিএনপির অফিসে আগুন দিয়ে পুড়ে দেয়। এছাড়াও বিএনপির অফিসের সামনে রাখা নেতাকর্মী ও সাধারণ জনগণের মটরসাইকেলে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। 

এতে মোট ১৯ লাখ টাকাসহ সরকারি রাস্তার ক্ষতির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। 

এ মামলায় তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক ভাইস চেয়ারম‌্যান মোঃ মজিবুর রহমান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, কড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, আমতলী সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও বেশ কিছু নিরিহ মানুষসহ ১০১ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে। 

আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছগির হাওলাদার বলেন, ফ‌্যাসিষ্ট শেখ হাসিনার দোসররা গত ১৫ বছর সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ‌্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাদেরকেই বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আসামি করা হয়েছে। এখানো কোন সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়নি।

তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, রাজনৈতিক উদ্দেশ‌্য হাসিল করলেই এ মিথ‌্যা মামলা দায়ের করা হয়েছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, তালতলীর ঘটনায় আমাকে হয়রানি করতেই আসামি করা হয়েছে। তিনি আরো বলেন, আমিসহ আমতলীর তিনজনতে এ মামলায় অহেতুক জড়ানো হয়েছে। 

তালতলী উপজেলা সাবেক ভাইস চেয়ারম‌্যান ও বিএনপির সাবেক সদস‌্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মামলায় কিছু বিএনপি, যুবদল ও সাধারণ মানুষকে আসামী করা হয়েছে। এটা অত‌্যান্ত দুঃখজনক।
 
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, সত‌্য ঘটনায় মামলা করা হয়েছে। তবে বেশ কিছু নিরিহ মানুষ আসামি করায় মামলাটি প্রশ্নবিদ্ধ হয়েছে।
 
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা  বরগুনা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, আদালতের নথিপত্র পাইনি। নথিপত্র পেলে আদেশ মত প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  অগ্নিসংযোগ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close