বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান      ● ইছামতীতে প্রতিমা বিসর্জন, ফিরল না দুই বাংলার মিলনমেলা      ● ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী      ● দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী      ● বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১১১ ডলার      ● খুলনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩      ● পঞ্চগড়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত      ● বাড়িঘরে হামলা ও মালামাল লুট প্রতিবাদে মানববন্ধন      ● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      ● সাজেকে নিরাপত্তার দাবিতে ফের অনির্দিষ্টকালের অবরোধ      ● প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি সই করল চার দেশ      
কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছ।

বুধবার (৩০ জুলাই) কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে।
 
সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন।

তদন্তকারীদের মতে, তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। 

তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো।

এছাড়াও পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কলকাতা   রিমান্ড   শান্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close