মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হবিগঞ্জে তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন ৫ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১১:০১ AM

হবিগঞ্জ জেলার মাধবপুরে অবস্থিত শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার প্রায় ৫ লাখ গ্রাহক।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে সময় লাগবে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি খতিয়ে দেখে বলব।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, ‘আজ রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। এমনকি আগামীকাল দিনের মধ্যেও কাজ শেষ হবে কি না, নিশ্চিত নই। তবে শ্রীমঙ্গল গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে অল্পসংখ্যক গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা চলছে।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, ‘বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তাপবিদ্যুৎকেন্দ্র     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close