শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে যুব সমাবেশ ঘিরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৮:৩৯ PM
এদিন প্রস্তুতি সভা শেষে বড়তাকিয়া বাজারে প্রস্ততি মিছিল করে নেতা কর্মীরা।

এদিন প্রস্তুতি সভা শেষে বড়তাকিয়া বাজারে প্রস্ততি মিছিল করে নেতা কর্মীরা।

আগামী ৫ আগস্ট মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বড়তাকিয়া বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মীরসরাই উপজেলা যুবদলের আয়োজনে বড়তাকিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। গত দেড় দশকে ধরে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এখন আর সেদিন নাই।”

তারা আরো বলেন, “ইতোমধ্যেই বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ তারিখের যুব সমাবেশ অতীতের সকল সমাবেশ থেকে বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করবে।”


এছাড়াও, এদিন প্রস্তুতি সভা শেষে বড়তাকিয়া বাজারে প্রস্ততি মিছিল করে নেতা কর্মীরা।

মীরসরাই থানা যুবদল নেতা এস এম সুমনের সভাপতিত্বে থানা যুবদল নেতা সাখাওয়াত হোসেন মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই থানা যুবদল নেতা মোহাম্মদ আলী, ১০নং মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ মাস্টার, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সাখাওয়াত হোসেন রিপন, ১২ নং খইয়াছরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুদ্দিন সুমন, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদ খান, মীরসরাই থানা যুবদল নেতা মো. রাসেল।

আরো বক্তব্য রাখেন, ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, ১৩ নং মানিয়ানী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম বাচ্চু, ১২ নং খইয়াছরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাইনুদ্দিন ১৬ নং সাহেরখালি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হোসাইন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   যুব সমাবেশ   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close