মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      
অনলাইনে আইফোন কিনতে গিয়ে প্রতারিত তরুণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আইফোন কেনার জন্য ফেসবুকে দেয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যশোরের এক তরুণ প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী টাকা বিকাশে টাকা পাঠান। আতিফ হাসান (১৭) যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ জুলাই সন্ধ্যায় ‘আইফোন’ বিক্রির একটি বিজ্ঞাপন ফেসবুকে দেখতে পান। এরপর বিক্রেতা পরিচয়ে এক যুবকের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন। কথাবার্তা ও দরদাম ঠিক হওয়ার পর সোমবার সন্ধ্যায় আতিফ হাসান ১১ হাজার ৩০০ টাকা বিকাশে পাঠিয়ে দেন।

প্রতারক পক্ষ থেকে জানানো হয়, ২৯ জুলাইয়ের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটি পাঠানো হবে। কিন্তু টাকা নেয়ার পর থেকেই বিক্রেতা তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন এবং আর কোনো যোগাযোগ করছেন না।

জানা যায়, প্রতারকের নাম-ঠিকানা শনাক্ত করে তাকে আটক এবং টাকা ফেরতের ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের সহায়তা চেয়ে আতিফ হাসান থানায় অভিযোগ করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অনলাইন   আইফোন   তরুণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close