বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কনস্টেবল আব্দুস সোবহানকে বিদায় সংবর্ধনা
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:১৮ পিএম

"আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ থানা থেকে কনস্টেবল মো. আব্দুস সোবহানকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেলান্দহ থানার (ভারপ্রাপ্ত) ওসি শফিকুল ইসলাম বিদায়ী কনস্টেবলকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। 

এসময় তিনি আব্দুস সোবহানকে একজন মেধাবী, চৌকস ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে উল্লেখ করেন এবং তার ও তার পরিবারের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা স্নেহাশিষ রায়, এসআই, এএসআইসহ থানার অন্যান্য সদস্যবৃন্দ। সঞ্চালনায় ছিলেন এসআই আব্দুল আজিজ।

কনস্টেবল আব্দুস সোবহান ১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তার পেশাদারিত্ব ও নিষ্ঠার কথা সহকর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবসর জীবনের সাফল্য কামনা করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিদায় সংবর্ধনা   কনস্টেবল আব্দুস সোবহান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close