বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংখ্যালঘুদের পর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:৩৯ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর উপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টায় বিক্ষোভকারীরা ঢাবির জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ করে। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। তাই নিয়ে আওয়ামী লীগ ১৬ বছর রাজনীতি করেছে কিন্তু কোনদিন বিচার করে নাই।

তিনি আরও বলেন, আজ আওয়ামী লীগের করা হামলাগুলা নিয়ে ইন্টারিম (অন্তর্বর্তী সরকার) রাজনীতি করছে। কিন্তু তার হওয়া ঘটনাগুলো আর বিচার করছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মেঘমল্লার বলেন,  তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না। যদি তাই হয় তাহলেও কি হিন্দু বিচার পাওয়ার অধিকার রাখে না? 

উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদেরকে চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে খায় কিন্তু আমাদের মাঠের সংগ্রাম রাজপথে সংগ্রামে থাকে না। সেই মুখগুলিকে আর কোনদিন প্রশ্রয় দিবেন না। আমাদের একেকজনের একেক রকম রাজনীতি থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ন্যূন্যতম যে মানবিক অধিকার সে মানবাধিকার রক্ষার লড়াইয়ে আমরা থাকবো।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সংখ্যালঘু   মশাল মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close