বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
নিহত শিক্ষার্থী হুমায়রা ও তানভীরের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী,  টাঙ্গাইল সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

সোমবার দুপুরে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি বিমানবাহিনীর প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান।

এসময় হুমায়রার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ১৬ প্যাকেট খাবার সহায়তা। 

এরপর একইভাবে মির্জাপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আরেক নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের কবরেও শ্রদ্ধা জানান বিমানবাহিনীর প্রতিনিধিরা।

শ্রদ্ধা নিবেদন শেষে উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনী সব সময় দেশের জনগণের পাশে রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কাজ করছে আমাদের সদস্যরা।’

এসময় হুমায়রার পরিবার ঘাঁটিটির নামকরণ নিয়ে একটি আবেদন জানান। আমরা চাই, সখীপুরের বিমান ঘাঁটির নাম যেন হুমায়রার নামে করা হয়।

এছাড়াও নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘হুমায়রা ছিল অত্যন্ত মেধাবী। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। সেই স্বপ্ন পূরণ না হতেই তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমরা চাই, সখীপুরের বিমান ঘাঁটির নাম যেন হুমায়রার নামে করা হয়।’



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   নিহত   শিক্ষার্থী   কবর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close