শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১১:০২ AM

বিনোদন খাতে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সৌদি আরব এবার আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব- ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’।

ইতোমধ্যে এই আয়োজনের কিছু প্রস্ততিও নেওয়া হয়েছে; চলতি বছরেই রাজধানী রিয়াদে মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত সব স্ট্যান্ডআপ কমেডিয়ানরা। খবর গালফ নিউজের।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাজধানী রিয়াদের বুলেভার্ড সিটিতে বসবে এই বিশাল আসর, যেখানে অংশ নেবেন বিশ্বের শীর্ষ ৫০ জনেরও বেশি স্ট্যান্ডআপ কমেডিয়ান।

আলাল শেখ আরও জানান, ইতোমধ্যে বিশ্বখ্যাত কমেডিয়ান- কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট এই আসরে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন। শুধু তাই নয়, তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণার অংশ হিসেবেও একটি প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে।


আলাল শেখের পোস্টেই যুক্ত ছিল সেই প্রচারমূলক ভিডিও। যেখানে উৎসবটির বিশাল পরিসর ও আন্তর্জাতিক আকর্ষণ তুলে ধরা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।

জানা গেছে, রিয়াদের মিডিয়াপাড়া খ্যাত বুলেভার্ড সিটিতে বসবে এই কমেডি ফেস্টিভ্যালের আসর। যেখানে সারা বিশ্বের ৫০ জনেরও বেশি শীর্ষ কমেডিয়ানরা একত্রিত হবেন। 

এই উৎসবে অংশ নিতে যাওয়া প্রথম সারির কিছু তারকাদের নাম ইতোমধ্যে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কেভিন হার্ট ছাড়াও রয়েছেন, সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং রাসেল পিটার্স। রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যার বহুসাংস্কৃতিক কনটেন্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   কমেডি উৎসব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close