বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিশুর কামড়ে কোবরা সাপের মৃত্যু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:১৪ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ১০:২২ PM

ভারতের বিহার রাজ্যে দুই বছরের এক শিশুর কামড়ে মৃত্যু হয়েছে কোবরা সাপের। সাপটি শিশুর হাত জড়িয়ে ধরার পর এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। বিষাক্ত সাপের কামড়ে অজ্ঞান হয়ে গেলে তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। এতে শিশু গোবিন্দ বিষক্রিয়া থেকে প্রাণে বেঁচে যায়।

শুক্রবার দুপুরে পশ্চিম চম্পারণ জেলার মাজহাউলিয়া ব্লকের বাংকাটওয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

গোবিন্দর দাদি মাতেশ্বরী দেবী বলেন, গোবিন্দ কুমার বাড়ির কাছেই খেলছিল। আমরা যখন সাপটি শিশুর হাতে জড়ানো অবস্থায় দেখি, তখন সবাই দৌড়ে যাই। কিন্তু ততক্ষণে ও সাপটিকে কামড়ে মেরে ফেলেছে। সাপের বিষক্রিয়ায় আমাদের গোবিন্দ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে বেত্তিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাতেশ্বরী দেবী জানান, হাসপাতালের চিকিৎসকরা ঘটনাটিকে ‘অত্যন্ত বিরল’ বলে উল্লেখ করেন। তারা বলেন শিশুর কামড়ে সাপটির মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। এর কারণে সাপটির মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে বিষের প্রভাবে গোবিন্দের বড় কোন ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলার সময় গোবিন্দ একটি কোবরা সাপ দেখতে পায়। তখন অবুঝ মনে ইটের টুকরো ছুড়ে মারে। এতে সাপটি ক্ষিপ্ত হয়ে শিশুর হাত শক্ত করে জড়িয়ে ধরে। হয়তোবা গোবিন্দ ব্যথা অনুভব করে। ঠিক তখনই সে দাঁত দিয়ে জোরে সাপটিকে কামড় সাপটি সেখানেই মারা যায়।

বেত্তিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. সৌরভ কুমার বলেন, ‘সময়মতো চিকিৎসা দেওয়ায় বিষক্রিয়া থেকে গোবিন্দের জীবন রক্ষা পায়। শিশুটি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।’

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিশু   কামড়   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close