বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
টাঙ্গাইলে ওএমএস’র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:০১ পিএম

টাঙ্গাইলে ২০টি ওএমএস’র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ আনুষ্ঠানিকভাবে দিঘুলীয়া ওএমএস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

জানা যায়, দীর্ঘদিন পর টাঙ্গাইল পৌর এলাকায় ওএমএস বিক্রয় কেন্দ্রগুলোতে চাল আটা বিক্রি কার্যক্রম  শুরু হয়েছে। ১৮টি ওয়ার্ডের ২০টি বিক্রয় কেন্দ্রে রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল আটা বিক্রয় করা হচ্ছে। প্রতিজন ক্রেতা ১৫০ টাকায় ৫ কেজি চাল ও ১২০ টাকায় ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোশারফ হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মো. এদিব মাহমুদ, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. সোহেল মিয়া, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আওয়াল মিয়া, সদর উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. মোখলেছুর রহমান প্রমুখ।  

এর পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন শহীদ মিজানুর রহসান হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা সাইফুল্লাহ আল আশরাফ।

টাঙ্গাইল জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানান, ৩ জুলাই জেলা প্রশাসকের সভাকক্ষে পৌর এলাকার ১৮টি ওয়ার্ডের জন্য ২০জন ওএমএস’র ডিলার লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। নতুন ২০টি বিক্রয় কেন্দ্রে রোববার থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি বিক্রয় কেন্দ্রে খাদ্য বিভাগ থেকে ১জন করে তদারকি কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়াও খাদ্য বিভাগের কর্মকর্তারা বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ওএমএস   বিক্রয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close