সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      
পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৬:৫৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাদের রদবদল করা হয়।

আজ রবিবার (২৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদকে পিবিআই, পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি ও র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে পদায়ন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   কর্মকর্তা   রদবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close