বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, সড়ক অবরোধ
রায়পুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৮:৫৬ PM
সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

লক্ষীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় একটি বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামের এক মাদরাসাছাত্রী নিহত ও আরও ২ জন আহত হয়েছে। 

আজ শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, মাদ্রাসা ছুটির পর সহপাঠীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী 'আনন্দ পরিবহনের' একটি দ্রুতগতির বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। এছাড়াও, আহত দুই শিক্ষার্থী স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দেওয়ার পর বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা। তবে বাসচালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রায়পুর   সড়ক অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close