বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:১৮ AM আপডেট: ২৫.০৭.২০২৫ ১২:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই। ৮০’র দশকের WWE-এর সোনালি যুগের এই পোস্টারবয় পৃথিবীর মায়া কাটালেন ৭১ বছরে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE)। পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন দর্শক এবং ভক্তদের কাছে।

এক বিবৃতিতে WWE লিখেছে, “WWE হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে WWE।”

উল্লেখ্য, ১৯৮০-এর দশকে রেসলিংয়ের ‘সোনালি যুগে’ হোগান ছিলেন পোস্টারবয়। তার বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি-‘২৪ ইঞ্চি পাইথন’-তাকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।


তবে বিতর্কও পিছু ছাড়েনি হোগানের। ২০১৫ সালে বর্ণবাদী মন্তব্য সংবলিত একটি ভিডিও ফাঁস হলে তার ভাবমূর্তি বড় ধাক্কা খায়। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় গকার মিডিয়ার বিরুদ্ধে মামলা করে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ জেতেন হোগান, যা শেষ পর্যন্ত গকারকে দেউলিয়া করে দেয় এবং মিডিয়া আইনে বড় নজির হয়ে থাকে।

তবে, বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগান পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই থাকবেন।

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রেসলিং   কিংবদন্তি   হাল্ক হোগান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close