সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “এই মর্মান্তিক ঘটনায় নিহতদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।”

তিনি জানান, নিহতদের স্মরণে আগামীকাল দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এ সময় তিনি নতুন সিআরপিসি আইন সম্পর্কেও কথা বলেন। 

তিনি বলেন, “আগে সন্দেহের ভিত্তিতে ৫৪ ধারায় যেভাবে গ্রেপ্তার করা হতো, এখন আর তা হবে না। নতুন আইনে অনলাইনে বেল বন্ড সাবমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যিনি গ্রেপ্তার করবেন, তাঁর পরিচয় থাকতে হবে এবং গ্রেপ্তারের কারণ ও সংশ্লিষ্ট আইন লিখিতভাবে জানাতে হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বিমান দুর্ঘটনা   আইন উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close