বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌথ বাহিনীর হাতে আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়া
মির্জাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:৩৫ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়া সিকদার। 

বুধবার (২৪ জুলাই) রাত ৩টা ৫২ মিনিটে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে নিজের দোকানে অভিযান চালিয়ে জিয়াকে আটক করা হয়। এ সময় দোকান থেকে ৪০৫ গ্রাম গাঁজা, ২ কৌটা শুকনা গাঁজা, ৬টি গাঁজা স্টিক, ৭টি দিয়াশলাই, ৩টি সিরিঞ্জ, ১টি চাকু, ১টি কাঁচি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিহত আকছেম মৃধার জামাতা জিয়া সিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। স্থানীয়রা জানান, এলাকায় মাদক বিস্তারে তার সক্রিয় ভূমিকা ছিল। তার গ্রেপ্তারে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “জিয়া সিকদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   কুখ্যাত   মাদক ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close