বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, আটক দুই ভাই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৫২ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৯:০২ PM

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাগেরহাটের চিতলমারীতে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।
 
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুই ভাই কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনাকে (২২) আটক করেছে। তারা একই গ্রামের আসমত বাবনার ছেলে।

নিহতের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তার মেয়েদের দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করত কাওছার বাবনা। বুধবার দুপুরে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবওয়েলে পানি আনতে গেলে কাওছার শিশুটিকে জড়িয়ে ধরে। মেয়ে ঘটনাটি বাড়িতে জানালে, দাদি আলেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। তখন কাওছার ও তার ভাই আনসার ক্ষিপ্ত হয়ে আলেয়া বেগমের মাথায় ইট ও পুতা দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যৌন হয়রানি   চিতলমারী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close