প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৫০ পিএম

সিরাজগঞ্জে শিবিরের দোয়া মাহফিল
উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা শিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জ শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বেলকুচি উপজেলা শাখার শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রেজওয়ান উল্লাহ সোয়াইব, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ সহ শিবিরের জেলা, উপজেলা নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএএম