বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাইলট পেলেন রাষ্ট্রের সম্মান আর মেহেরুন ম্যামের দাফন হলো নিভৃতে-নীরবে!
জাফর সাদিক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:৫৪ AM

সভ্যতা, আচার আর প্রাতিষ্ঠানিক প্রাইড কি অদ্ভূত না? 

দেখুন, যেই পাইলটের হাতে থাকা, কন্ট্রোলে থাকা একটা বিমান বিদ্ধস্ত হয়ে এতগুলো মানুষের প্রাণ গেলো- (আমি তাকে দায়ী বা অপরাধী বলছি না, শুধু সভ্য সমাজের রীতির বৈষম্য চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাচ্ছি)- তিনি পেলেন রাষ্ট্রের সম্মান, বাহিনীর সম্মান! 

আর যে মেহেরুন ম্যাম নিজের জীবন তুচ্ছ করে সেই পাইলটের হাতে থাকা বিমানের আঘাতে দগ্ধ কিংবা আটকে পরা অন্তত ২০ জন বাচ্চার প্রাণ বাঁচিয়ে নিজেকে আত্মাহুতি দিলেন, তার দাফন হলো নিভৃতে, নীরবে! 

এটাই বৈষম্য জনাব! এটাই অসাম্য। এমন আরো ডজনখানেক পাইলট হয়তো বাল্যকালে এই মেহেরুন ম্যামের হাতেই পাঠ শুরু করতো। হয়তো তিনি এমন কয়েকজন ভবিষ্যত বৈমানিক বা সেনা কর্মকর্তাকেই বাঁচিয়ে নিজে মরে গেলেন- কিন্তু তিনি তথাকথিত 'সিস্টেম' আর 'প্রাতিষ্ঠানিক প্রাইড' না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা পেলেন না, ফুলেল শুভেচ্ছার আনুষ্ঠানিকতা পেলেন না, পেলেন না বিউগল ধ্বনি কিংবা কোনো বাহিনীর সম্মান! 

এই 'সিস্টেম' আপনার খুব পছন্দ হতে পারে, কিন্তু আমি এই 'সিস্টেম'কে উল্টোদিক থেকে 'তিমু'। আমার বীরশ্রেষ্ঠ এই মেহেরুন ম্যামই, দূর্ঘটনাকবলিত ওই পাইলট আমার কাছে দূর্ঘটনার শিকার একজন ব্যক্তিমাত্র। তার জন্য প্রবল সহানুভূতি আর মেহেরুন ম্যামের জন্য বিনম্র শ্রদ্ধা।

লেখক: গণমাধ্যমকর্মী
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পাইলট   মেহেরুন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close