প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:৩৭ পিএম

সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। নতুন করে ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরি দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর সোনার দাম বাড়ার কারণে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দরে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার দাম ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা অপরিবর্তিত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর