শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৬৫ বছরের পুরোনো রাস্তা বন্ধে অবরুদ্ধ দেড় শতাধিক পরিবার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম

শেরপুরের শ্রীবরদীতে প্রায় ৬৫ বছরের পুরোনো একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত দেড় শতাধিক পরিবার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন খামারপাড়া গ্রামের এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের ছাবর আলীর ছেলে জাহাঙ্গির আলম ও মঞ্জুরুল ইসলাম কনক তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া সরকারি রাস্তা প্রভাব খাটিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে করে গ্রামের বাসিন্দাদের হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ইদগাহ ময়দানেও যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।

অবরুদ্ধ অবস্থায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রোগী পরিবহনসহ নিত্যদিনের চলাচলেও ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা জানান, একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও জাহাঙ্গির ও কনক রাস্তা খুলে দেননি। উল্টো প্রতিবাদকারীদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ।

খামারপাড়া সরকারি রাস্তা খুলে দেওয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও শিক্ষার্থীরা।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  অবরুদ্ধ   শেরপুর   ভোগান্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close