বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৩৮ পিএম

দেশের সরকারি-বেসরকারি ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দলের অংশগ্রহণে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দল ‘টিম নেক্সাস’।

সোমবার (২১ জুলাই) ঢাবির একাউন্টিং বিভাগের উদ্যোগে  নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্টার-ইউনিভার্সিটি আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশন’ শীর্ষক এই প্রতিযোগিতা আয়োজিত হয়। 

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং এ বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’-এর সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এতে ১ম ও ২য় রানার্স-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম ইনসাইট’ এবং ‘টিম কন্ট্রোল’।

একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইসিএবি-এর সভাপতি এন কে এ মবিন, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ এবং আইসিএবি-এর কাউন্সিল মেম্বার মো. শফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। একাউন্টিং বিভাগের অধ্যাপক আমিরুস সালাত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক এবং প্রায়োগিক জ্ঞান ও দক্ষতার সমন্বয় সাধনে কার্যকর ভূমিকা রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্ত:সম্পর্ক উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করতেও এধরনের আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। 

তিনি বলেন, কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সকল ক্ষেত্রে চাকরির বাজার দিন দিন পরিবর্তিত হচ্ছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের টিম ওয়ার্ক করা, উদ্ভাবনী চিন্তাশক্তির বিকাশ ও কর্মদক্ষতা অর্জনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close