সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
মিরসরাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দোয়া মাহফিল
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:৫১ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে মিরসরাইয়ে নিহত শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলার দুই পৌরসভা ও মিরসরাই কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি হুসাইন মুহাম্মদ মাসুম।বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু ও যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাকিল, সদস্য তৌহিদুল ইসলাম নিশান, মিরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, কলেজ ছাত্রনেতা ফখরুল ইসলাম ভূইয়া, ইকবাল হোসেন ইমন, আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান   মিরসরাই   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close