বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উচ্চকক্ষ নিয়ে দু’-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৩:৫৪ PM

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘উচ্চকক্ষের বিষয়ে আগামী দু’-তিন দিনের মধ্যে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে।’

রবিবার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। নিঃসন্দেহে আপনারাও এটি আশা করেন। আপনাদের এই আশাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে হয়েছি। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।’

উচ্চকক্ষ বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম শুক্র-শনিবারের আলোচনার মাধ্যমে কমিশনের সিদ্ধান্ত জানাতে পারব। তবে কমিশন এ বিষয়ে সময় নিয়েছে। বিষয়টি নিয়ে আরও বিবেচনা করার জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের প্রস্তাবনাগুলো আবারও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংবিধান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারব।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনার প্রসঙ্গে ড. আলী রীয়াজ বলেন, ‘বেশ কয়েকদিনের আলোচনার ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ওয়ার্কার্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী- এই চারটি দল থেকে পৃথক প্রস্তাব এসেছে। সেগুলো পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যা মূলত দলগুলোর দেওয়া প্রস্তাব ও সাম্প্রতিক আলোচনার সারসংক্ষেপের ভিত্তিতে তৈরি। আমরা আশা করছি, আজকের আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।’

কমিশনের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আপনাদের-আমাদের সবারই কাম্য। দেশের জনগণও সেটাই প্রত্যাশা করছে। গত ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই যুক্ত ছিলাম। এখন প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়েও আমরা একমতে পৌঁছাতে পারব- এ বিশ্বাস কমিশনের রয়েছে।’

ড. আলী রীয়াজ বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়েও আলোচনা হবে এবং সেক্ষেত্রেও আমরা ঐকমত্যে পৌঁছাব বলে আশা করছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উচ্চকক্ষ   আলী রীয়াজ   জাতীয় ঐকমত্য কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close