প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:২৪ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) ভোরে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম মোছা. পারুল আক্তার। তিনি উপজেলার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। পারুল দুই সন্তানের জননী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, পারুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অতীতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ভোরে ঘরের ভেতর তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্বজনরা দ্রুত নামিয়ে ফেলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ