প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:৩২ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৩:৩৯ PM

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠাকাল থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, নূন্যতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত।’
এসব সমস্যা সমাধানে ৮ টি দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো:-
১. শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে।
২. ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে।
৩. ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে।
৪. ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান করতে হবে।
৫. সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে।
৬. শতভাগ আবাসন ব্যবস্থা প্রদান করতে হবে।
৭. ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করতে হবে।
৮. ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচী চলবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম