বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
জামায়াত আমির খুলনা যাচ্ছেন মঙ্গলবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে খুলনার দাকোপ উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা থেকে খুলনা যাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নিহত হন মাওলানা আবু সাঈদ। 

পরওয়ার বলেন, “আমিরে জামায়াত আজই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমিরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে।”

তিনি আরো বলেন, “সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন। পরে তার কবর জিয়ারত শেষে আবারও ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আমির   খুলনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close