প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১:৫০ AM

সংগৃহীত ছবি
আজ বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের ৩য় ও ৪র্থ শ্রেণির দাপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে মোট ১৬টি (ষোল) ছাড়পত্রপ্রাপ্ত শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
☛যেসব পদের ফলাফল প্রকাশিত হয়েছেঃ
কম্পিউটার অপারেটরঃ ২টি পদ
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরঃ ৫টি পদ
দপ্তরীঃ ৯টি পদ
বিস্তারিত দেখুন ক্লিক করুন
এখানে
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তাদের নামে ইস্যুকৃত প্রবেশপত্র,
সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রসহ ২২ জুলাই
২০২৫ সকাল ১০টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা
হয়েছে।