বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

গতকাল শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পিকে দেখা যায়। 

এনামুল হক তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেছেন।

ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা। মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন।

জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা আজ হরতালের ডাক দিয়েছেন। এটির সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”

তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন- এমন খবর পেয়ে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   মহাসড়ক   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close