বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বলিউড থেকে নির্বাসিত তনুশ্রী দত্তের একাকী লড়াই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০০৫ সালে বলিউডে প্রবেশ করেই আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী যেন হঠাৎ মিলিয়ে গেলেন রুপালি পর্দা থেকে। কী হয়েছিল সেই সময়? কেন হারিয়ে গেলেন এই রূপসী নায়িকা?

বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন, কেউ রয়ে যান চিরকাল, আবার কেউবা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে তনুশ্রী তার রূপ-গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে।

উল্লেখ্য, বলিউড থেকে কাজ হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী।

এরপর প্রকাশ্যেই এ অভিনেত্রী জানান, বলিউডের ওই বড় ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আজ কর্মহীন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের এক পোষ্টে তিনি লেখেন, ‘আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।

তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টু’র ঝড়। একের পর এক নায়িকা, বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়।

আরো জানা যায়, সেসময় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার। তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বলিউড   নির্বাসিত   তনুশ্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close